সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:
প্রশ্ন ফাঁস নিয়ন্ত্রন, টেকসই হবে উন্নয়ন এই শ্লোগানকে সামনে রেখে শিক্ষা খাতে সুশাসন ও মেধাভিত্তিক বাংলাদেশ এবং পরীক্ষার প্রশ্ন ফাঁসের কার্যকর নিয়ন্ত্রনের দাবীতে লালমনিরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১এপ্রিল) সকাল ১১ টায় সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাটের আযোজনে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহযোগীতায় জেলার প্রান কেন্দ্র মিশনমোড় গোল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সচেতন নাগরিক কমিটি (সনাক)’র লালমনিরহাটের সভাপতি রফিকুল আলম খাঁনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীরপ্রতীক, বীরমুক্তিযোদ্ধা, গেরিলা লিডার ও সাপ্তাহিক লালমনিরহাট বার্তার সম্পাদক এসএম শফিকুল ইসলাম কানু, সনাকের সহ-সভাপতি আশিক ইকবাল মিলন, সাধনা রায়, সনাক সদস্য সুপেন্দ্র নাথ দত্ত, স্বপ্না জামান ও সিনিয়র সাংবাদিক গোকুল রায় প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে সকল ধরনের পরীক্ষায় প্রশ্ন ফাঁস। প্রাথমিক সমাপনিী পরীক্ষা থেকে শুরু করে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা, এসএসসি, এইচএসসি, ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন ফাঁসের যে মহামারী শুরু হয়েছে, তা অত্যান্ত বেদনাদায়ক। পরীক্ষার আগেই প্রশ্ন পাওয়া যাচ্ছে এবং তা মূহুর্তের মধ্যেই বিভিন্ন মাধ্যমে সারাদেশে ছড়িয়ে পড়ছে। অনেক সময় আগাম ঘোষনা দিয়ে প্রশ্ন ফাঁস করা হচ্ছে। প্রশ্ন ফাঁসের কারনে শিক্ষা ক্ষেত্রে প্রতিযোগিতার সুষ্ঠু পরিবেশ ব্যহত হচ্ছে, পড়ালেখার প্রতি আগ্রহ হারাচ্ছে শিক্ষার্থীরা। হতাশা দানা বাঁধছে তরুন প্রজম্মের মাঝে। প্রশ্ন ফাঁসের ঘটনা দেশের পুরো শিক্ষাব্যবস্থাকেই বিপর্যস্ত করে তুলেছে, যা জাতির ভবিষ্যতের জন্য এক অশনিসংকেত। এজন্য বক্তারা সারা দেশে যত্র তত্র যারা কোচিং বানিজ্য করছেন তাদের দায়ী করেছেন। তারা অবিলম্বে এই কোচিং বানিজ্যকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান।
মানববন্ধনে সঞ্চালনার দায়িত্ব পালন করেন, সচেতন নাগরিক কমিটি (সনাক)’র কর্মকর্তা পান্না বেগম। মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, সচেতন মহলসহ শত শত লোকজন অংশ গ্রহন করেন।