শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

শিরোনামঃ
দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি ধর্মমন্ত্রীর সংবিধান ‘সংশোধন’ না ‘সংস্কার’: সংসদ উত্তাল, কমিটিতে যাওয়া নিয়ে বিরোধী দলের অনড় অবস্থান আমিরাতে ২৭ মে ঈদুল আজহার সম্ভাবনা: টানা ৬ দিনের ছুটির আমেজ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের বিরুদ্ধে মামলার পাহাড়: বাদ যায়নি মৃত ঘোষিত জীবন্ত শিশুও! ডিপো থেকে অবৈধভাবে আনা জ্বালানি তেল জব্দ জনগণই প্রকৃত মালিক: ‘প্রজাতন্ত্রের সেবক’ হওয়া সাংবিধানিক ও নৈতিক দায়বদ্ধতা পটিয়ায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে নাচঘর উদ্বোধন ও মহাপ্রসাদ বিতরণ

নুসরাত হত্যার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি॥

ফেনীর সোনাগাজির মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকান্ডের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে লালমনিরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় লালমনিরহাট জেলার প্রানকেন্দ্র মিশনমোড় গোল চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

তারুন্যের আলো সমাজ কল্যান সংস্থার লালমনিরহাটের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধনকালে বক্তব্য রাখেন, তারুন্যের আলো সমাজ কল্যান সংস্থার দপ্তর সম্পাদক গোলাম রব্বানী, যুব ফোরামের প্রচার সম্পাদক নুর মোহাম্মদ, অন লাইন ব্লগার নাছিফ ইবতিসাম, শেখ শফি উদ্দিন কলেজের ছাত্র তৌসিফ হোসেন, আমরাই পারি পারিবারিক নারী নির্যাতন জোটের রাজু ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, মাদ্রাসা অধ্যক্ষ সিরাজ উদ দৌলার প্ররোচনায় নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। যাদের প্ররোচনায় এ হত্যাকান্ড ঘটেছে তাদের খুজে বাহির করে দৃষ্টান্ত মুলক শাস্তি দেয়া হোক। এদিকে হত্যাকারীদের বাঁচাতে একটি গোষ্ঠি উঠে পড়ে লেগেছে। বক্তারা এই হত্যাকান্ডের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, যারা এ হত্যার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাদেও সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দেয়া হোক।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com