শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি::
টানা দ্বিতীয় বারের মতো নির্বাচিত সংসদ সদস্য বর্তমান সমাজকল্যান প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে পূর্ন মন্ত্রী হিসেবে দেখতে চায় লালমনিরহাটের মানুষ। বর্তমান এই সমাজকল্যান প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সেই যোগ্যতা আছে বলে তারা মনে করেন।
নুরুজ্জামান আহমেদ ২০১৪ সালে এমপি নির্বাচিত হওয়ার পর প্রথমে খাদ্য প্রতিমন্ত্রী এবং পরে সমাজকল্যান প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। ২০১৮ সালে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় লালমনিরহাট-২ সংসদীয় আসন থেকে তিনি পর পর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হলেন।
প্রতিমন্ত্রী থাকাকালীন কঠোর পরিশ্রমের মাধ্যমে তার হাত ধরেই অবহেলিত লালমনিরহাট জেলার ব্যাপক উন্নয়ন সাধিত হয়। যার ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনের আপামর জনগণ দলমত নির্বিশেষে বিপুল ভোটে ২য়বারের মত তাঁকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। সমাজকল্যান প্রতিমন্ত্রী হওয়ার তিনি বিভিন্ন উন্নয়ন কমকান্ড বাস্তবায়নের পাশাপাশি বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধী ভাতা, রোগীদের চিকিৎসায় ব্যাপক অবদান রাখেন। তাঁর পরিকল্পনা এবং তাঁর একান্ত প্রচেষ্টায় এ জেলায় ব্যাপক উন্নয়ন সম্ভব হয়েছে। তাই লালমনিরহাট জেলার জনগণের প্রত্যাশা তাঁকে এবার পূর্ন মন্ত্রীর মর্যাদা দেয়া হলে লালমনিরহাটের চলমান উন্নয়ন আরো গতিশীল হবে।