শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

শিরোনামঃ

নিহত বাংলাদেশির মরদেহ দু’দিন পর ফেরত দিল বিএসএফ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি গরুর রাখাল আসাদুল ইসলামের(২৯) মরদেহ দুই দিন পর ফেরত দিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)।

এর আগে শনিবার(২ ফেব্রুয়ারী) সকালে পাটগ্রাম উপজেলার বাউরা এলাকার ৮০২নং আন্তর্জাতিক পিলারের ভারতীয় ২শত গজ অভ্যন্তরে ওই গরুর রাখালকে গুলি করে হত্যা করা হয়। দিনভর নানা নাটকীয়তার পর ওই দিন বিকেলে ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে হত্যার কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করে বিএসএফ। নিহত আসাদুল ইসলাম পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর এলাকার মতিয়ার রহমানের ছেলে।

বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোস্তাফিজুর রহমান জানান, ভারতীয় সীমান্ত অতিক্রম করে গরু নিয়ে ফিরার পথে শনিবার(২ ফেব্রুয়ারী) সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৪৩ ব্যাটালিয়নের নিউকুচলিবাড়ি ক্যাম্পের টহল সদস্য তাদের ধাওয়া দিলে চোরাকারবারী পাল্টা আক্রমনের চেষ্টা করে। এ সময় আত্মরক্ষার জন্য বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে ঘটনাস্থলে মারা যায় গরুর রাখাল আসাদুল ইসলাম। পরদিন বিকেলে পতাকা বৈঠকে হত্যার দায় স্বীকার করে বিজিবি’র কাছে দুঃখ প্রকাশ করে বিএসএফ। পতাকা বৈঠকের সিদ্ধান্ত মতে মরদেহ ময়না তদন্ত করে সোমবার (৪ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে বিজিবি’র উপস্থিতিতে ওই সীমান্তে পাটগ্রাম থানা পুলিশের কাছে মরদেহ হ¯Íান্তর করে ভারতীয় পুলিশ।

এ সময় ভারতীয় কুচলিবাড়ি থানার ওসি সুবাশ চন্দ্র রায় মরদেহটি পাটগ্রাম থানার উপ পরিদর্শক(এসআই) জিলøুুর রহমানের কাছে হস্তান্তর করেন। পরে আনুষ্ঠানিকতা শেষে পাটগ্রাম থানা পুলিশ মরদেহটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com