শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি ধর্মমন্ত্রীর সংবিধান ‘সংশোধন’ না ‘সংস্কার’: সংসদ উত্তাল, কমিটিতে যাওয়া নিয়ে বিরোধী দলের অনড় অবস্থান আমিরাতে ২৭ মে ঈদুল আজহার সম্ভাবনা: টানা ৬ দিনের ছুটির আমেজ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের বিরুদ্ধে মামলার পাহাড়: বাদ যায়নি মৃত ঘোষিত জীবন্ত শিশুও! ডিপো থেকে অবৈধভাবে আনা জ্বালানি তেল জব্দ জনগণই প্রকৃত মালিক: ‘প্রজাতন্ত্রের সেবক’ হওয়া সাংবিধানিক ও নৈতিক দায়বদ্ধতা পটিয়ায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে নাচঘর উদ্বোধন ও মহাপ্রসাদ বিতরণ

নির্মাণের ৫ মাসেই ভেঙ্গে গেল পানি নিস্কাশন ড্রেন

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি॥

৪ লক্ষ ১৮ হাজার টাকা ব্যয়ে লালমনিরহাটের হাতীবান্ধা রেলওয়ে প্লাটফর্মে পানি নিস্কাশনের জন্য নির্মিত আরসিসি ড্রেনটি নির্মানের মাত্র ৫ মাসের মধ্যে সামান্য বৃষ্টির পানিতে ভেঙ্গে গেছে। গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি) এর আওতায় এ কাজটি বাস্তবায়ন করেন সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদ। এলাকাবাসীর অভিযোগ নিম্নমানের কাজের ফলে নির্মাণের ৫ মাসের মধ্যে ড্রেনটি ভেঙ্গে গেছে।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, সামান্য বৃষ্টি হলেই হাতীবান্ধা রেলওয়ে ষ্টেশন এলাকায় জলবন্ধতার সৃষ্টি হয়। এ থেকে পরিত্রানের জন্য ওই এলাকায় ২০১৭-১৮ অর্থ বছরে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি) এর আওতায় আরসিসি ড্রেনটি নিমার্ণের উদ্দ্যোগ নেয়া হয়। ৪ লক্ষ ১৮ হাজার টাকা ব্যয়ে ড্রেনটি নির্মাণ কাজ বাস্তবায়নের দায়িত্ব পায় সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদ।

এলাকাবাসীর অভিযোগ, গত জাতীয় সংসদ নির্বাচনের সময় ড্রেনটি নির্মান করা হয়। ড্রেন নির্মাণে নিম্নমানের ইট, সিমেন্ট ও বালু ব্যবহার করা হয়। যার ফলে ড্রেনটি নির্মাণের ৫ মাসের মধ্যে গত কয়েক দিনের সামান্য বৃষ্টিতে ভেঙ্গে গেছে। এতে রেলওয়ে ষ্টেশন এলাকায় আবারও জলবন্ধতা সৃষ্টি হয়েছে। প্লাটফর্মে দাড়িয়ে থাকার কোন উপায় নেই।

সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বলেন, ওই ড্রেনটি ইউনিয়ন পরিষদ থেকে এলজিএসপি’র আওতায় বাস্তবায়ন করা হয়েছে। বন্যার কারণে ড্রেনটি ভেঙ্গে গেছে। প্রজেক্টের সিকিউরিটি টাকা জমা আছে। ওই টাকা দিয়ে ড্রেনটি আবারও পুনরায় মেরামত করা হবে বলে জানান।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন বলেন, বিষয়টি আমার জানা নেই। আপনাদের মাধ্যমেই জানতে পারলাম। বিষয়টি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com