সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ফরিদপুর প্রতিনিধি॥ নিরাপদ সড়ক ও ৯ দফা দাবী আদায়ের লক্ষে আজও ফরিদপুরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
এ উপলক্ষে আজ সকাল সাড়ে ১০টায় ছাত্র সমাজের উদ্যোগে ফরিদপুর জেলা প্রসাশকের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে প্রেসক্লাবের সামনে ছাত্র সামাজের উদ্যোগে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অভিলম্বে নিরাপদ সড়ক এবং ৯ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে গাড়ি ভাঙচুরের ঘটনায় নিরাপত্তার কারণ দেখিয়ে তৃতীয় দিনের মতো ফরিদপুর থেকে ঢাকার পথে বাস চলাচল বন্ধ রেখেছে মালিক সমিতি ও শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
আজ শনিবার ফরিদপুর পৌরবাস টার্মিনালে দীর্ঘক্ষণ অপেক্ষা করে বাস না পেয়ে বাড়ি ফিরেছেন অনেকেই। কেউ কেউ বিকল্প পথে গন্তব্যে রওনা দিয়েছেন; কাউকে আবার বাস ছাড়ার আশায় অপেক্ষা করতে দেখা গেছে।
যাত্রীরা বলছেন, সকাল থেকে বাস স্ট্যান্ডে এসে দুপুর পর্যন্ত অপেক্ষ করছি ঢাকা যাওয়ার কোনো উপায় পাচ্ছি না।
এদিকে ফরিদপুর বাস কাউন্টারের টিকেট বিক্রেতারা বলছেন, নিরাপত্তার কারনেই আমরা বাস ছাড়ছি না।