বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

শিরোনামঃ
বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব! বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

নিজ বাড়ি থেকে ৩১ দিনের শিশু চুরি!

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলায় নিজ বাড়ি থেকে দিনদুপুরে ৩১ দিনের একটি শিশু চুরি’র অভিযোগ পাওয়া গেছে।

রোববার(৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সিন্দুর্না ইউনিয়নের হাটখোলা কাচারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের সুবোধ চন্দ্র ও রুপালী রানী দম্পত্তির ছেলে সন্তান।
পুলিশ ও এলাকাবাসী জানান, সন্তানকে নিজের ঘরে শুয়ে রেখে পাশে টিউবয়েলে পানি আনতে যান শিশুটির মা রুপালী রানী। বাড়ি ফিরে দেখতে পান ঘরে তার ৩১ দিন বয়সী ছেলে সন্তান বিছানায় নেই। অনেক খোঁজা খুজি করেও কোন সন্ধান পাননি।
স্থানীয়দের খবরে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থল তদন্ত করে অন্যসব থানায় বার্তা পাঠিয়েছেন।
শিশুটির বাবা সুবোধ চন্দ্র বলেন, আমি বাড়িতে ছিলাম না। আর আমার মা বাইরে কাজে গিয়েছিলো। এছাড়া আমার ভাইয়ের স্ত্রী সে তার বাচ্চাকে নিয়ে পাশের ঘরেই ঘুমিয়ে ছিল। বাড়িতে এসেই শুনি আমার বাচ্চা চুরি হয়ে গেছে। বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন বাবা সুবোদ চন্দ্র।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দিনদুপুরে নিজ বাড়ি থেকে শিশু চুরি যাওয়ার বিষয়টি স্থানীয় ভাবে খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থলে যান। তদন্ত করে পাশ্ববর্তি থানায় বার্তা পাঠানো হয়েছে। শিশুটিকে খুজে বের করতে চেষ্টা চলছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com