শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি ধর্মমন্ত্রীর সংবিধান ‘সংশোধন’ না ‘সংস্কার’: সংসদ উত্তাল, কমিটিতে যাওয়া নিয়ে বিরোধী দলের অনড় অবস্থান আমিরাতে ২৭ মে ঈদুল আজহার সম্ভাবনা: টানা ৬ দিনের ছুটির আমেজ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের বিরুদ্ধে মামলার পাহাড়: বাদ যায়নি মৃত ঘোষিত জীবন্ত শিশুও! ডিপো থেকে অবৈধভাবে আনা জ্বালানি তেল জব্দ জনগণই প্রকৃত মালিক: ‘প্রজাতন্ত্রের সেবক’ হওয়া সাংবিধানিক ও নৈতিক দায়বদ্ধতা পটিয়ায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে নাচঘর উদ্বোধন ও মহাপ্রসাদ বিতরণ

নিখোঁজের দুই দিন পর গৃহবধুর মরদেহ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাটে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে মাসুদা বেগম(৫২) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ মে) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ঢঢগাছ গ্রামের একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মোসলেম উদ্দিনের স্ত্রী।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজ আলম জানান, গত বৃহস্পতিবার(২৩ মে) গরুর জন্য ঘাস কাটতে বাড়ির পাশের মাঠে গিয়ে নিখোঁজ হন গৃহবধু মাসুদা বেগম। এ নিয়ে পরদিন তার পরিবার সদর থানায় একটি সাধারন ডায়েরী(জিডি) করেন। শনিবার (২৫ মে) স্থানীয়রা বাড়ির পাশের পাটক্ষেতে কাজ করতে গিয়ে গৃহবধু মাসুদার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। পাটক্ষেতে পরে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হতে পারে বলে ধারনা করছেন স্থানীয়রা। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেন ওসি মাহফুজ আলম।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com