শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি॥
নিখোঁজের একদিন পর বাড়ির পাশে পুকুর থেকে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বীরমুক্তিযোদ্ধা নুর ইসলামের(৬৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১২ মে) সকাল ১১টায় উপজেলার পশ্চিম ভেলাবাড়ি গ্রামে নিজ বাড়ির পাশে একটি পুকুর থেকে স্থানীয়রা মরদেহ উদ্ধার করেন।
এর আগে, শনিবার (১১ মে) দিনগত ভোরে সেহরী খাওয়ার পর ফজরের নামাজের জন্য বের হয়ে নিখোঁজ হন মুক্তিযোদ্ধা নুর ইসলাম।
মৃত মুক্তিযোদ্ধা নুর ইসলাম উপজেলার পশ্চিম ভেলাবাড়ি গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। তিনি ভেলাবাড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ছিলেন।
মৃত মুক্তিযোদ্ধার ভাই ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আলতাব উদ্দিন জানান, শনিবার (১১ মে) দিনগত ভোরে সেহরী খেয়ে ফজরের নামাজের জন্য বের হয়ে আর বাড়ি ফিরেনি মানসিক ভারসাম্যহীন মুক্তিযোদ্ধা নুর ইসলাম। তার সন্ধান চেয়ে এলাকায় মাইকিং ও থানাকে মৌখিক অবগত করা হয়। রোববার(১২ মে) সকাল ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে নুর ইসলামের মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা তার উদ্ধার করেন। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের প্রস্তুতি চলছে বলেও জানান ওই ইউপি সদস্য।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।