সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

নিখোঁজের ৩দিন পর মধুখালীতে ভ্যান চালকের লাশ উদ্ধার

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি::

রোববার দুপুরে ফরিদপুরের মধুখালী পৌরসভা এলাকার ৩নং ওয়ার্ডের মধুখালী-কামারখালী পরিত্যক্ত রেললাইনের আলমপুর এলাকায় মরিচ ক্ষেত থেকে নিখোঁজের তিন দিন পর এক ভ্যান চালকের গলিত লাশ উদ্ধার করেছে মধুখালী থানা পুলিশ।

সে মধুখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের মৃত. সমসের মল্লিকের ছেলে আসাদ মল্লিক (৩৫)। আসাদের স্ত্রী রোজিনা ও স্থানীয় পৌর কাউন্সিলর মো. মোশাররফ হোসেন আসাদ মল্লিকের লাশ চিহিৃত করেন।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল এন্ড কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মধুখালী থানা ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে ২৯ জুন আসাদের নিখোঁজের বিষয়ে তার স্ত্রী রোজিনা একটি জিডি করেন। জিডি নং- ১১৭৭। ধারনা করা হচ্ছে কেউ তাকে খুন করে তার লাশ ফেলে রেখে গেছে। লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটানায় আসাদের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com