বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

নারায়নগঞ্জে অটোরিক্সার ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নারায়নগঞ্জে অটোরিক্সার ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব সংবাদদাতা:: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অটোরিক্সায় ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন একজন।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নাসিক ১ নম্বর ওয়ার্ডের মুজিববাগ এলাকার বাসিন্দা শুভ (২২) ও একই এলাকার ইমন (২১)।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, মোটরসাইকেলে তিন যুবক অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টাকালে ধাক্কা লেগে তিনজন পড়ে যান। এ সময় দ্রুতগতিতে যাওয়া একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়। অন্যজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com