শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

নানা কর্মসূচির মাধ্যমে ভালুকা মুক্ত দিবস পালিত

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় নানা কর্মসূচীর মাধ্যমে ‘ভালুকা মুক্ত দিবস’ পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার (৮ডিসেম্বর) সকালে ভালুকা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও মুক্ত দিবস উদযাপন কমিটির সার্বিক তত্বাবধানে মুক্তিযোদ্ধা প্রশাসনের সর্বস্তরের জনগণের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

র‌্যালিটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে অতিথিদের নিয়ে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে ভালুকা মুক্ত দিবসের বিভিন্ন কর্মসুচীর শুভ উদ্বোধন করেন। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ ৭১ সেক্টর কমান্ডার্স ফোরামের যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কালাম আজাদ পাটোয়ারী।

বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, সংরক্ষিত নারী আসনের সাংসদ মনিরা সুলতানা মনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক এড.মোয়াজ্জেম হোসেন বাবুল, ভালুকা উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শওকত আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর মেয়র ডাঃ মেজবাহ উদ্দিন কাইয়ুম, জেলা আ’লীগের সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হাজী রফিকুল ইসলাম, জেলা আ’লীগের সাবেক সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, আঞ্চলিক শ্রমিক লীগ সভাপতি নজরুল ইসলাম সরকার, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আলহাজ্ব জাকির হোসেন শিবলী, সাধারণ সম্পাদক কে বি এম আসাদুজ্জামান সানা, মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাদিকুর রহমান তালুকদারসহ উপজেলার সকল মুক্তিযোদ্ধা, আ’লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com