শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি:
নানা আয়োজনে মধ্য দিয়ে ফরিদপুরে মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে ২৬ মার্চ সোমবার সকাল ৬.৪৫ মিনিটে শহরের গোয়ালচামটস্থ স্মৃতিস্তম্ভে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রলানায়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুস্প্যমাল্য অর্পন করেন জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার জাকির হোসেন খান, জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা প্রমুখ। এরপর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামলীগসহ এর অঙ্গসংগঠন,বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, জেলা বিএনপিসহ এর অঙ্গসংগঠন,ফরিদপুর প্রেসক্লাব, সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেই এসময় স্মৃতিস্তম্ভে পুস্প্যমাল্য অর্পন করা হয়। এরপর সকাল ০৭ টায় জেলা প্রশাসনের আয়োজনে স্মৃতিস্তম্ভে হতে একটি রালী বের হয়ে শহরের শেখ জামাল স্টেডিয়ামে গনকবরে পুস্প্যমাল্য অর্পন করে র্যালীটি শেষ হয়। এরপর সকাল ৮টায় শেখ জামাল স্টেডিয়ামে বেলুণ,পায়রা উরিয়ে কর্মসুচির উদ্বোধন করেন । সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াস শরীর চর্চা পর্দশন করেন । সকাল ১১টায় কবি জসীমউদ্দীন হলে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যাদের সংবধনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি।
এছাড়া সারাদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ছাড়াও সন্ধ্যায় কবি জসিম উদ্দিন হলে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।