বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আবিদ হাসান (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার বাশিল গ্রামে আলমগীর হোসেনের অরক্ষিত পুকুরে এ ঘটনা ঘটে। আবিদ হাসান ওই গ্রামের হান্নান মিয়ার নাতি।

স্থানীয় সূত্রে জানা যায়, ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে আবিদ তার খালাতো বোনের সঙ্গে বাড়ির পাশে আলমগীর হোসেনের অরক্ষিত পুকুর পাড়ে খেলতে যায়। খেলার এক পর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। তাৎক্ষণিকভাবে খালাতো বোন বাড়িতে গিয়ে ঘটনাটি জানালে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার চেষ্টা চালান। পরে ব্যর্থ হয়ে তারা ফায়ার সার্ভিসে খবর দেন।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের ইউনিট লিডার তরুন অর রশীদ জানান, খবর পেয়ে ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।

আবিদ হাসান শুক্রবারে গফরগাঁও উপজেলার পুকুরিয়া বাবার বাড়ী থেকে তার নানার বাড়ী বাশিল গ্রামে বেড়াতে আসে। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com