বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

নাটোরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামে শাহানুর বেগম (৩৫) নামে আট মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে নিজ ঘরে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (০২ জুন) গভীর রাতে উপজেলার ভবানীপুর জোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।শাহানুর বেগম উপজেলার ভবানীপুর জোলাপাড়া গ্রামের চা দোকানি রাশেদের স্ত্রী।

স্থানীয়রা জানান, বুধবার (২ জুন) দিবাগত রাতের কোনো এক সময় ওই অন্তঃসত্ত্বা গৃহবধূকে কে বা কারা হাত-পায়ের রগসহ গলা কেটে হত্যা করে রেখে যায়।

ঘটনার দিন বাড়ির পাশে পুরোনো ঐতিহ্য মাদারের গান চলছিল। নিহতের দুই সন্তান শাশুড়িসহ পরিবারের অন্য সদস্যরা গানের অনুষ্ঠানে যায়। এক বছরের শিশু সন্তান নিয়ে ওই গৃহবধূ বাড়িতে একাই ছিলেন। গানের অনুষ্ঠান থেকে রাত সাড়ে ১২টার দিকে বাড়িতে ফিরে নিহতের ৮ বছরের শিশুকন্যা মায়ের রক্তাক্ত মরদেহ দেখে চিৎকার করে। এ সময় পরিবারের অন্যান্য সদস্যসহ এলাকাবাসী এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম, ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর ফারুক হোসেন তালাশ। বৃহস্পতিবার (৩ জুন) সকালে সিআইডি প্রাথমিক আলামত সংগ্রহের পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। তিন সন্তানের জননী ওই গৃহবধূ অন্তঃসত্ত্বা ছিলেন। বাড়িতে একা পেয়ে এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি, তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com