বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

নাটোরে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্যসহ নিহত

নাটোর প্রতিনিধি:: নাটোরের নলডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিন জন।

মঙ্গলবার ( ২৫ জুন) বিকেলে উপজেলার বাসুদেবপুর সাজিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, বিজিবি সদস্য মুক্তাদির আলম ও ব্যাংকার খলিলুর রহমান।

দুর্ঘটনায় খলিলুর রহমানের স্ত্রী রিনা বেগম আহত হয়েছেন। আহত অপর দুজনের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে যাত্রী নিয়ে একটি অটোরিকশা নাটোরের দিকে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নাটোর থেকে নলডাঙ্গার দিকে যাচ্ছিল। সাজিপাড়া এলাকায় পৌঁছালে ট্রাকটি অটোরিকশাকে চাপা দেয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com