বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

নাটোরে নসিমনের চাকায় পৃষ্ট হয়ে চালকের মৃত্যু!

নাটোর প্রতিনিধি:: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নিজের নসিমনের চাকার নিচে পড়ে এক চালকের মৃত্যু হয়েছে।এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বৃহস্পতিবার দুপুর পর উপজেলার গোধরা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।নিহত আমিরুল ইসলাম (২৫) কুষ্টিয়া জেলার কাশিনাথপুরের বাসিন্দা।
বনপাড়া হাইওয়ে থানার ওসি জিএম শামসুন নূর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জিএম শামসুন নূর জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নসিমন চালক আমিরুল কুষ্টিয়া এলাকার জনৈক আম বেপারীর আম নিতে বড়াইগ্রামের আহম্মেদপুরের এক আড়তে আসছিলেন। এসময় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। পথে নাটোর-কুষ্টিয়া মহাসড়কের বনপাড়া পৌরসভা সীমানা সংলগ্ন গোধরা এলাকায় পৌঁছলে কোন যানবাহনকে সাইড দিতে আকস্মিকভাবে ব্রেক কষেন চালক। এসময় ভারসাম্য রাখতে না পেরে চালক নিজ আসন থেকে ছিটকে সড়কে পড়ে গেলে নিজ নসিমনের চাকা তার মাথাকে চাপা দেয়।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়না তদন্তের জন্য আমিরুলের মৃতদেহ নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে দাবী করেন ওসি শামসুন নূর।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com