বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

শিরোনামঃ
ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস

নাটোরে জেএমবি সদস্যর যাবজ্জীবন কারাদন্ড

নাটোর প্রতিনিধি:: নাটোরে অস্ত্র মামলায় এক জেএমবি সদস্যকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
১৮ মার্চ রবিবার দুপুরে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ হাসানুজ্জামান এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত রাসেল আহম্মেদ ওরফে তামিম (২৩) ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই গ্রামের মোঃ ইউনুস আলীর ছেলে। অপরদিকে একই মামলায় অভিযোগ প্রমানিত না হওয়ায় অপর জেএমবি সদস্য মোফাজ্জল হোসেন (৩১) কে বেকসুর খালাস দেয়া হয়েছে। মোফাজ্জল হোসেন নওগাঁ জেলার আত্রাই উপজেলার চকবিষ্টুপুর গ্রামের ইসমাইল হোসেন ওরফে আব্দুস সাত্তারের ছেলে। নাটোর কোর্ট ইন্সপেক্টর নাছির উদ্দিন মন্ডল রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
নাটোর জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিউকিটর (এপিপি) অ্যাডভোকেট খন্দকার আব্দুল হাই মামলা সূত্রে জানান, ২০১৫ সালের ১৪ জুলাই দুপুরে শহরতলীর বনবেলঘড়িয়া এলাকায় কয়েকজন জেএমবি সদস্য অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব- ৫ এর বাগমারা ক্যাম্পের একদল সদস্য সেখানে অভিযান চালায়। এসময় স্থানীয় একটি ইট ভাটার সামনে তাদের দুইজনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়। এসময় রাসেলের কোমর থেকে একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এঘটনায় সদর থানায় আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়। দীর্ঘ শুনানী শেষে রবিবার দুপুরে আদালত রাসেলকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেন।
এর আগে গত মঙ্গলবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ রেজাউল করিম সন্ত্রাস বিরোধী আইন ও সন্ত্রাসমূলক কর্মকান্ডের পৃথক মামলায় একই আসামী রাসেল ও মোফাজ্জলকে ২০ বছর করে কারাদন্ডাদেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com