রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

নাগেশ্বরী পৌর মেয়র নির্বাচিত হলেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হোসেন ফাকু

কুড়িগ্রাম প্রতিনিধি:: শান্তিপূর্ণভাবে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোটগ্রহণ উপলক্ষে নিছিদ্র নিরাপত্তা গ্রহণ করা হয়। ভোট গনণা শেষে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হোসেন ফাকু (নারিকেল গাছ) ১১ হাজার ৯৭৪ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী জাতীয় পার্টির আব্দুর রহমান (লাঙ্গল) ৯ হাজার ৩০৭ ভোট পেয়েছে।

এ ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ রফিকুল ইসলাম (হাত পাখা) ৬ হাজার ৮৭১ ভোট, আওয়ামী লীগের প্রাথী ফরহাদ হোসেন ধলু (নৌকা) ৫ হাজার ৭২৬ ভোট, এবং বিএনপি’র প্রাথী শহিদুল ইসলাম (ধানের শীষ) ৮শত ৯ ভোট পান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com