বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
উপজেলা শহর (নন-মিউনিসিপাল) মাষ্টারপ্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ঢাকার নবাবগঞ্জ উপজেলা মাষ্টারপ্ল্যান রিভিউ ও আপডেট স্ট্রাকচার প্ল্যান এবং আরবান ও রুরাল এরিয়া প্ল্যান শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) দুপুর ১টা পর্যন্ত উপজেলা সভাকক্ষে এ অনুষ্ঠান করা হয়। বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান শেলটেক এর পরিকল্পনায় অনুষ্ঠিত হয়। উপজেলার ১৪টি ইউনিয়নের রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট, হাসপাতাল, ফায়ার সার্ভিস, বাসস্ট্যান্ড, ট্রাকস্ট্যান্ড, পার্কিং, পার্ক, স্কুল-কলেজ, খেলার মাঠ, কাঁচা বাজার, নদী শাসনসহ বিভিন্ন পরিকল্পিত উন্নয়ন পরিকল্পনা নিয়ে কর্মশালায় আলোচনা করা হয়। এতে সকলের মতামত গ্রহণ ও মতামতের পর্যালোচনা করা হয়।
আলোচনা করেন শেলটেক কনসালটেন্ট’র নবাবগঞ্জ উপজেলা মাস্টারপ্ল্যান টিম লিডার সালমা এ শাফি, জিআইএস এন্ড আরএস স্পেশালিষ্ট আব্দুল্লাহ আল মাসুদ, নগর পরিকল্পনাবিদ হিসাম উদ্দিন চিশতী, হাইড্রোলজিস্ট সুবীর বিশ্বাস, সিনিয়র ট্রান্সপোর্ট এক্সপার্ট মো. নুরুল হাসান, সিনিয়র ইনভায়রনমেন্ট এক্সপার্ট মাহবুবুর রহমান, জুনিয়র প্ল্যানিং কনসালটেন্ট ইউএমপিআর-২ ফারহান আসাফ আবীর, জুনিয়র প্ল্যানিং কনসালটেন্ট ইউএমপিআর-২ বিভা পোদ্দার, এলজিইডি’র কনসালটেন্ট প্ল্যানিং (ইউটিএমআইডিপি) নাসিফ আহমেদ, কনসালটেন্ট প্ল্যানিং (ইউটিএমআইডিপি) স্বরুপ হাসনাইন, কনসালটেন্ট প্ল্যানিং (ইউটিএমআইডিপি) মনোয়ার সোহেল, উপজেলা প্রকৌশলী ও ওয়ার্কশপ কনডাকটর মো. নাজমুল করিম।
এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, এ উন্নয়ন পরিকল্পনায় গত ২৩ ফেব্রুয়ারি থেকে উপজেলার ১৪টি ইউনিয়নে মাসব্যাপি গণশুনানি চলছে। তাতে জনগণের নিজস্ব মতামত গ্রহণ করা হয়।