শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

নবাবগঞ্জে যৌথবাহিনীর অভিযান মাদকসহ গ্রেপ্তার ৫

নবাবগঞ্জে যৌথবাহিনীর অভিযান মাদকসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক:: ঢাকার নবাবগঞ্জে যৌথবাহিনীর বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৫ জন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার কলাকোপা ও বান্দুরা ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসময় তাঁদের কাছ থেকে ১ কেজি গাঁজা, ৫০ গ্রাম হেরোইন, ২১৫টি ইয়াবা ট্যাবলেটসহ নগদ টাকা উদ্ধার করে যৌথ বাহিনীর সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার কলাকোপা ইউনিয়নের খন্দকারহাটি গ্রামের মকবুল শিকদারের ছেলে নাজিম শিকদার (৫৫), একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে কাজল শেখ (৩২), একই গ্রামের জাকির তালুকদারের ছেলে ফয়সাল তালুকদার (৩০), বান্দুরা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মো. আলাউদ্দিন বেপারীর ছেলে মো. মুন্না বেপারী (১৯), একই গ্রামের নাজিম শিকদারের ছেলে শহিদুল শিকদার (১৮)।

নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলামের ভাষ্যমতে, যৌথ বাহিনীর অবৈধ মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় উপেজেলার বান্দুরা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের ফিরোজ বেপারীর পরিত্যক্ত বাড়ী থেকে বিপুল পরিমান মাদকদ্রব্য (গাজা, হেরোইন ও ইয়াবা) সহ ৫ জন মাদক কারবারী গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬ (১) সারণির ১৯ (ক)/১০(ক)/৮(ক)/৪১ ধারায় নবাবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের রোবববার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com