সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
নবাবগঞ্জে চোলাই মদ উদ্ধারের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২ নিজস্ব প্রতিবেদক:: ঢাকার নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নের রুপারচর এলাকা থেকে ১৬৪০ লিটার দেশীয় মদসহ প্রায় ২০ হাজার মদ তৈরির উপকরণ উদ্ধারের ঘটনায় নবাবগঞ্জ থানায় মামলা হয়েছে। এঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- রূপারচর এলাকার কদম আলীর ছেলে হৃদয় (২৫) ও একই এলাকার সাবজাল খানের ছেলে রমিজ উদ্দিন (৩৫)।
মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে তিনি জানান, সোমবার বিকেলে নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের রূপারচর এলাকায় মামুন মিয়া ও হযরত মিয়ার বাড়ীতে আইনশৃঙ্খলা বাহিনীর একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। তখন সেখান থেকে বিপুল পরিমাণ মদ ও মদ তৈরীর উপকরণ উদ্ধার করা হয়। এ ঘটনায় নবাবগঞ্জ থানার পৃথক ৪ টি মাদক মামলা রুজু করে আসামীদের মঙ্গলবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম।
উল্লেখ্য, সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত মদের কারখানায় অভিযান পরিচালনা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা দিলরুবা ইসলাম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসিফ রহমান, সেনাবাহিনীর দোহার ক্যাম্পের ইনচার্জ, নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম, মাদক দ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মো. জাহিদ হোসেন।