বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

শিরোনামঃ
বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব! বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

নবাবগঞ্জে ওয়ার্ড পর্যায়ে উন্নয়ন সংলাপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:: স্থানীয় পর্যায়ে সমস্যা দ্রুত সমাধান ও প্রকৃত চাহিদা অনুযায়ী প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন নিয়ে ওয়ার্ড পর্যায়ে উন্নয়ন সংলাপ অনুষ্ঠিত হয়।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার নবাবগঞ্জের চুড়াইন ইউনিয়ন পরিষদে ৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এ আয়োজন করা হয়।

এতে অংশ নেয় ওয়ার্ডে বসবাসরত বাসিন্দা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেনি- পেশার মানুষ। ঢাকা জেলা প্রশাসক মো. তানভীর আহমেদ একযোগে উপজেলার ১৪টি ইউনিয়নের ওয়ার্ড সংলাপে ভার্চুয়ালী অংশ নেন।

চুড়াইন ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলাম।

তিনি বলেন, উপজেলাধীন প্রতিটি ওয়ার্ড পর্যায়ে উন্নয়নকে এগিয়ে নিতে এই উন্নয়ন সংলাপের আয়োজন। এই অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় সচেতন নাগরিকগণ জানতে পারবে কিভাবে নিজ নিজ স্থান থেকে উন্নয়নমূলক কাজ করতে সরকারকে সহযোগিতা করা যায়। এছাড়া সরকারি বরাদ্দের যথাযথ ও পরিকল্পিত ব্যবহার এবং অপচয়রোধ সম্পর্কেও ধারনা পাবে ইউপি সদস্যসহ সংশ্লিষ্টরা।

চুড়াইন ইউনিয়ন ৬নং ওয়ার্ডের সদস্য পারভেজ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্যানেল চেয়ারম্যান মাহবুবুর রহমান লিটন। এর আগে ভার্চুয়ালি যুক্ত হয়ে এক যুগে ঢাকা জেলায় এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক (ডিসি) তানভীর আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com