বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব! বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

নবাবগঞ্জের শোল্লা ইউনিয়ন: আব্দুল মান্নানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(৪ আগস্ট) দুপুরে বাদ জোহর নবাবগঞ্জের অন্যান্য স্থানের মত শোল্লা ইউনিয়নের দক্ষিণ বালুখন্ড এলাকায় ‘আল কোরআন’ মডেল মাদ্রাসায় এই দোয়া মাহফিলের আয়োজন করেন, মান্নান নিলুফার মেমোরিয়াল ফাউন্ডেশন। এসময় মোনাজাতের মধ্য দিয়ে মরহুম আব্দুল মান্নানের জন্য দোয়া করা হয়।

সাবেক মন্ত্রী আব্দুল মান্নানের নানা স্মৃতিচারণ করেন উপস্থিত বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় উপস্থিত ছিলেন, ‘অবসরপ্রাপ্ত শিক্ষক রেজাউল করিম, অবসরপ্রাপ্ত শিক্ষক বজলুর রহমান, শোল্লা ইউনিয়ন বিএনপি নেতা- গোলাম মোস্তফা মো. আশিকুর রহমান মো. এলিম হোসেন সাগর প্রমুখ৷

এছাড়াও দোয়া মাহফিলের আগে স্মৃতিচারণ অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষকদল নেতা মো. ফুলচান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com