বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব! বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

নবাবগঞ্জের জালালচরে সেমিফাইনাল ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

 

নিজস্ব প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জের যন্ত্রাইল ইউনিয়নের জালালচর অগ্রগামী যুব সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ সম্পন্ন হয়েছে। খেলায় সমসবাদ নাগরিক সংঘ ও চিরসবুজ সংঘ আওলিয়াবাদ অংশগ্রহণ করেন৷

সোমবার(২৮ জুলাই) বিকেলে জালালচর গ্রামবাসী এ খেলার আয়োজন করেন৷ শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন করে খেলার সূচনা করা হয়৷ ‘যন্ত্রাইল ইউনিয়ন বিএনপি সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা ও উপজেলা যুবদল নেতা দুর্জয় মাহমুদ সোহেল।

এসময় তিনি বলেন, ‘খেলাধুলা যুবকদের ভালো পথ দেখায়৷ মাদকমুক্ত সমাজ গড়ার অন্যতম হাতিয়ার খেলাধুলা। তাই সবাইকে খেলাধুলার দিকে মনোযোগী হতে হবে৷

তিনি আরও বলেন, ‘পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে যুবকদের খেলাধুলায় মনোযোগী হতে হবে৷ প্রতিটি গ্রামে এভাবে যদি সবাই খেলার আয়োজন করেন তাহলে আর যুবকরা খারাপ পথে যাবে না৷

দু্র্জয় মাহমুদ সকলের দোয়া চেয়ে বলেন,‘ আপনারা (নবাবগঞ্জবাসী)আমার পাশে থাকলে আগামী দিনগুলো আপনাদের কল্যাণে কাজ করতে চাই৷ জনগণের যেন সেবক হয়ে থাকতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন। সবসময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো৷

এর আগে খেলা উদ্বোধন ঘোষণা করেন, সাবেক ছাত্রনেতা মৃনাল কান্তি সরকার। খেলায় গেস্ট অফ অনার ছিলেন বৃহত্তর ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রুবেল তালুকদার।

জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন, কলাকোপা ইউনিয়ন যুবদল নেতা আবেদ ইসলাম, প্রবাসী নজরুল ইসলাম নিলয় প্রমুখ৷

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com