শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

নদীতে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেলো এস.এস.সি পরিক্ষার্থীর

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ভালুকায় পরিক্ষা পেছানোর খবর জানতে এসে বন্ধুদের সাথে নদীতে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেলো আবু নাঈম (১৬) নামের এক এস.এস.সি পরিক্ষার্থীর।

শনিবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ঝালপাঁজা গ্রামে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ঝালপাঁজা উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এস.এস.সি পরিক্ষার্থী পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে আবু নাঈম পরিক্ষা পেছানোর খবর জানতে শনিবার সকালে স্কুলে আসে। বেলা ১১টার সময় স্কুলের পেছনে খিরু নদীতে মিশে যাওয়া কাকরাইল খালের ত্রিমুহনায় সাঁতার কাটতে নেমে পানিতে তলিয়ে যায়। এ সময় তার সাথে থাকা বন্ধুদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে অনেক খুঁজাখুঁজির পর সকাল সাড়ে ১১টার দিকে তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝালপাঁজা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল আলম সোহাগ জানান, নাঈম আমাদের স্কুলের মেধাবী শিক্ষার্থী ছিল। তার অকাল মৃত্যুতে আমাদের স্কুলে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন জানান, পানিতে ডুবে পরীক্ষার্থী নিখোঁজ এ খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা তার লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ায় আমরা আর ঘটনাস্থলে যাইনি।

এ ব্যাপারে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, পানিতে ডুবে পরীক্ষার্থী মারা যাওয়ার ঘটনাটি তার জানা নেই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com