বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

নড়াইলে বিএনপি নেতার কব্জি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা

নড়াইলে বিএনপি নেতার কব্জি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা

এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি:: নড়াইলের লোহাগড়া উপজেলায় দুর্বৃত্তদের হামলায় হাতের কব্জি হারিয়েছেন ফকির মিরাজুল ইসলাম (৬০) নামে এক বিএনপি নেতা। এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

কব্জি হারানো ফকির মিরাজুল ইসলাম উপজেলার কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। অপর আহত দুজন হলেন, তার ভাই ইমরান ফকির এবং ওই গ্রামের বাবুল শরিফ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সারুলিয়া গ্রামের নিজ বাড়িতে মিরাজুল ইসলাম ফকির তার ভাই ইমরান ফকির ও একই গ্রামের বাবুল শরিফ বসে ছিলেন এসময় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসহ বাড়িতে গিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের কোপে মিরাজুল ইসলাম ফকিরের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া সঙ্গে থাকা ইমরান ফকির ও বাবুল শরীফকেও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই এলাকায় অতিরিক্তবপুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com