শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

নড়াইলে ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাই, যুবককে গণপিটুনি

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টাকালে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে সাধারণ জনতা।
সোমবার (২০ নভেম্বর) দুপুরে নড়াইল শহরের ভওয়াখালী দেবদারুতলা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অভিযুক্ত ছিনতাইকারী বাবুল শেখকে পুলিশ হেফাজতে নিয়ে নড়াইল সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী ইজিবাইক চালকরা জানায়, ভওয়াখালী জমাদ্দার পাড়া থেকে ডিবি পরিচয় দিয়ে আসামি ধরতে যাওয়ার কথা বলে এক যুবক চালক নাহিদ মিয়ার ইজিবাইকে চড়ে। ইজিবাইক আরোহী ওই ব্যক্তি একপর্যায়ে চালককে জুস ও পাউরুটি খাওয়ার অফার দেয়। এ সময় চালক নাহিদ মিয়া ওই ব্যক্তির কুমতলব বুঝতে পেরে তার দেওয়া খাবার খেতে অস্বীকার করে। এ সময় ডিবি পরিচয়ধারী ব্যক্তি তার কাছে থাকা ব্যাগ থেকে ছুরি বের করে চালক নাহিদকে ভয় দেখায়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, চালক নাহিদ সুযোগ বুঝে মোবাইল ফোনে তার সহযোগী ইজিবাইক চালকদের খবর দিলে সবাই এসে ওই যুবককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। অভিযুক্ত ঐ ছিনতাইকারীর অবস্থা গুরুতর বলে চিকিৎসক জানিয়েছেন।
এ ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছে নড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওবাইদুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com