বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
নড়াইল প্রতিনিধি ॥
আগামী ৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের লক্ষ্যে নড়াইলে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় দিবসটির কর্মসূচি চূড়ান্ত করা হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আসন্ন নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, এ বছর দিবসটির প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে র্যালি, আলোচনা সভা এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সফল নারীদের বিশেষ সম্মাননা প্রদান করা হবে। প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই আলম সিদ্দিকী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মৌসুমী মজুমদার