শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

নড়াইলের সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, চালিতাতলা’র ম্যানেজিং কমিটি গঠন আজিজুর রহমান ভূঁইয়া পুণরায় সভাপতি নির্বাচিত

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার চালিতাতলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের ৭বারের নির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া। এর আগেও তিনি এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে প্রিজাইডিং অফিসার নড়াইল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের অফিস কক্ষে সভাপতি নির্বাচন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। প্রিজাইডিং অফিসার সুলতান মাহমুদের সভাপতিত্বে সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়াকে সভাপতি মনোনীত করা হয়।

এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন- অভিভাবক সদস্য শেখ মো. আইয়ুব হোসেন, উত্তম সিকদার, বরুন কুমার বিশ্বাস, সৈয়দ শরিফুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য সুবর্ণা মোস্তফা, শিক্ষক প্রতিনিধি সৈয়দ এনামুল ইসলাম, মো. শাহীন ইমাম ও মোসা. তাসলিমা খানম। এছাড়া পদাধিকার বলে সদস্য সচিব হিসেবে রয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার।

প্রিজাইডিং অফিসার ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুলতান মাহমুদ বলেন, ‘আজিজুর রহমান ভঁইয়া সদস্যদের মতামতের ভিত্তিতে সভাপতি নির্বাচিত হয়েছেন। কমিটি অনুমোদনের জন্য যশোর শিক্ষাবোর্ডে পাঠানো হবে। অনুমোদনের পর থেকে আগামী দু’বছরের জন্য কমিটি দায়িত্ব পালন করবেন।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com