সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শাহজাহান হেলাল, ফরিদপুর প্রতিনিধি::
ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়ন পরিষদের গত ২৮ ফেব্রুয়ারীতে নির্বাচনে নির্বাচিতদের শপথ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নবনির্বাচিত চেযারম্যান মো. জাহিদুল হাসান টিপুকে শপথ বাক্য পাঠ কারা জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া ।
বিকেল ৪টায় নবনির্বাচিত ৯ জন সাধারন সদস্য ও ৩ জন সংরক্ষিত নারী সদস্যকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ার।
শপথ পূর্ব উপজেলা মিলনায়তনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহার সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান মো.জাহিদুল হাসান টিপু।