শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

নওগাঁ-২ আসনের নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুর কারণে সেখানকার নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি’র অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, রিটার্নিং কর্মকর্তা নির্বাচনি আইন অনুযায়ী নির্বাচন স্থগিত করবেন। পরে ওই আসনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এখনকার বাকি বৈধ প্রার্থীরা তখনও প্রার্থী হিসেবে থাকবেন।

তফসিল অনুযায়ী, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। এর আট দিন আগেই নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক মারা যান।

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এ বলা হয়েছে, নির্বাচনের আগে বৈধ প্রার্থী মারা গেলে তা বাতিল করা হবে। তাই, নিয়ম অনুযায়ী এ আসনের নির্বাচন স্থগিত করল নির্বাচন কমিশন। ফলে, এ আসনে নতুন করে তফসিল ঘোষণা হবে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক (৭৫)।

গত ৩ ডিসেম্বর এক পরিপত্রে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে চূড়ান্ত কোনো প্রার্থী মারা গেলে ওই আসনে ভোট স্থগিত করা হবে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্দেশনায় বলা হয়েছে, বৈধভাবে মনোনীত কোনো প্রার্থী যদি মৃত্যুবরণ করেন অথবা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৯১ক ও ৯১ঙ অনুচ্ছেদের বিধান অনুযায়ী যদি প্রার্থিতা বাতিল হয়, তবে অনুচ্ছেদ ১৭ এর দফা (১) অনুসারে গণবিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার নির্বাচন কার্যক্রম বাতিল করতে হবে। এর পর গৃহীত ব্যবস্থা তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনকে জানাতে হবে।

এতে আরও বলা হয়, কমিশন ওই নির্বাচনি এলাকার জন্য নতুন তফসিল ঘোষণা করবে। কমিশনের সিদ্ধান্ত অনুসারে নির্বাচন অনুষ্ঠানে পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে হবে। এক্ষেত্রে যাদের মনোনয়নপত্র আগে বৈধ হয়েছিল, তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না। এমনকি জামানতের অর্থও জমা দিতে হবে না।

এবারের নির্বাচনে প্রথমে আমিনুল হকের মনোনয়নপত্র বাতিল হয়। উচ্চ আদালতে রিট আবেদনের মাধ্যমে প্রার্থিতা ফিরে পান তিনি।

উল্লেখ্য, নওগাঁ-২ আসনে সরকার দলীয় এমপি শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির প্রার্থী তোফাজ্জল হোসেন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আখতারুল আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com