শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

ধর্ষণ চেষ্টার আসামী জেল থেকে বেড়িয়ে বাদীর বাড়ীতে হামলা

ধর্ষণ চেষ্টার আসামী জেল থেকে বেড়িয়ে বাদীর বাড়ীতে হামলা

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের আদিতমারীতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী হাবীব মিয়া (২৬) জামিনে জেল থেকে বাহির হয়ে বাদীর বাড়ীতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে।

শনিবার (১৭ মে) দুপুরে শহরের গল্পকথা নামে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগি পরিবারের সদস্য আব্দুল মালেক বলেন, দীর্ঘদিন থেকে উত্যক্ত করার পর গত ২৭ মার্চ তাঁর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে ওই উপজেলার সাপ্টিবাড়ি বাজার এলাকার হাফিজ আলীর পুত্র হাবীব মিয়া। এ ঘটনায় মামলা হলে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত হাবীব জেলে যায়। পরে সে জামিনে বের হয়ে শুক্রবার সকালে হাবীব তার দলবল নিয়ে তার বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।

ঠিক ওই সময় তিনজন সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গেলে তারাও ওই হাবীবের লোকজনের কাছে হামলার শিকার হন। পরে তিন সাংবাদিককে আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় রাতেই হামলাকারীদের বিরুদ্ধে সাংবাদিকেরা আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এদিকে ভুক্তভোগির বাড়িতে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় থানায় অভিযোগ দিলেও মামলা নথিভুক্ত করেনি পুলিশ। আসামি পক্ষ থেকে আমাদের ক্রমাগত হুমকি দেয়া হচ্ছে এজন্য ভুক্তভোগি পরিবার খুব আতঙ্কে দিন কাটাচ্ছে। সংবাদ সম্মেলনে হাবীবসহ চিহ্নিত সকল দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চিতের দাবী জানান মালেক।

সংবাদ সম্মেলনে মালেকের স্ত্রী ও মা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com