বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ধর্ম বিষয়ে পরিক্ষা দিয়ে কৃষিতে ফেল

ধর্ম বিষয়ে পরিক্ষা দিয়ে কৃষিতে ফেল

আলহাজ হোসেন, কালিয়াকৈর প্রতিনিধি:: ধর্ম বিষয়ে পরীক্ষা দিয়ে কৃষি বিষয়ে ফেল করেছেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী। অথচ গতবছর এসএসসি পরীক্ষার কৃষিতে এ গ্রেড পেয়েছিল সে। ওই শিক্ষার্থীর নাম শিশির চন্দ্র মনিদাস। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বিল্ডিং মেইনটেনেন্স ট্রেডে এসএসসি পরীক্ষা দিয়েছিল সে।

পরীক্ষার ফলাফলে দেখা গেছে, শিশির চন্দ্র মনিদাস ২০২৪ সালে ধর্ম বিষয়ে অকৃতকার্য হয়। ২০২৫ সালে আবারও ওই পরীক্ষায় অংশ নেয়। তবে ফলাফল প্রকাশ হলে দেখা যায় সে ধর্ম বিষয়ে পাশ করলেও ফেল করেছে কৃষিতে।

শিক্ষার্থী শিশির বলে, আমি গতবছর ধর্মে একটি সমস্যার কারণে ফেল করেছি। এ বছর আবার পরীক্ষা দেই। ফলাফলে দেখতে পাই আমি ধর্মে ঠিকই পাশ করেছি কিন্তু কৃষিতে ফেল আসছে। আমি এখন কীভাবে কী করব বুঝতে পারছি না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন বলেন, যে বিষয়ে পরীক্ষা দিয়েছে সেটায় কৃতকার্য হলেও অন্য একটি বিষয়ে অকৃতকার্য এসেছে। বিষয়টি জানার পর ওই শিক্ষার্থীর কাগজপত্র নিয়ে আজ বোর্ডে যাওয়া হয়েছে। আশা করছি সংশোধন করা যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com