বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব! বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

দোহারে সীমানা বেড়া ভাংচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ

দোহারে সীমানা বেড়া ভাংচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:: ঢাকার দোহার উপজেলার কার্তিকপুর এলাকায় প্রতিবেশীর বিরুদ্ধে সীমানা বেড়া ভাংচুর ও ভয়-ভীতির অভিযোগ পাওয়া গেছে।

গত ২ জুলাই সকালে জমি সংক্রান্ত ঘটনার জেরে ওই এলাকার প্রবাসী আব্দুর রহিমের স্ত্রী তাহমিনা তার লোকজন নিয়ে ফারজানা জেরিনের বাড়ির সীমানা বেড়া ভাংচুর করে।

এসময় তারা বাধা দিতে গেলে তাদেরকে ভয়-ভীতি দেখায়। এঘটনায় দোহার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন জেরিনের মা জেসমিন নাহার। তার অভিযোগ লোকজন নিয়ে জোরপূর্বক তার মেয়ের জমিতে সীমানা দেয়াল নির্মাণ করে আব্দুর রহিমের স্ত্রী। এসময় তাদেরকে ভয়-ভীতিও দেখান তাহমিনা।

দোহারে সীমানা বেড়া ভাংচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ

এ ঘটনায় অভিযুক্ত তাহমিনা আক্তার বলেন, সে কারো জমির বেড়া ভংচুর করেনি। নিজের জমিতে সীমানা দেয়াল নির্মাণ করেছে।

এ বিষয়ে দোহার থানার এস আই আমজাদ হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com