বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব! বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

দোহারে পৌরসভার উদ্যোগে আর্বজনায় ভরা খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:: ময়লা আবর্জনা ও দুর্গন্ধরোধে খাল পরিস্কার কার্যক্রম উদ্বোধন করেছেন দোহার পৌরসভা। মশার প্রজননশালা দমন করতে ঢাকার দোহার পৌরসভার উদ্যোগে খাল পরিষ্কার ও ব্র্যাকের সহযোগিতায় সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

বুধবার(৩০ জুলাই) দুপুর ১২টায় দিকে উপজেলার নিকড়া এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন দোহার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম।

তিনি বলেন, দোহার পৌরসভার নিকড়া খালটির উৎসমুখ ভরাট থাকায় এর মূল প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। ফলে দীর্ঘদিনের ময়লা কচুরিপানা জমাট বেধে খালটি ধুকে ধুকে মরছে। পুরনো এ খালটি উদ্ধার ও পরিষ্কার করা পৌরসভার একার পক্ষে সম্ভব নয় বলে জানান তিনি। এতে সামাজিক ও সকল অংশীজনদের স্বেচ্ছাশ্রমের কোন বিকল্প নেই।

দোহার পৌরসভার উদ্যোগে খাল পরিষ্কার ও ব্র্যাকের সহযোগিতায় সচেতনতা মূলক কার্যক্রম চলছে

জানা গেছে, প্রাথমিকভাবে ব্র্যাক এর সচেতনামূলক ক্লিনিং ক্যাম্পেইন ২০২৫ কার্যক্রমের অংশ হিসেবে মশাবাহিত রোগ, ডেংগু ও চিকুনগুনিয়ার প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও আক্রান্তের হার কমাতে এই কার্যক্রম পরিচালনা করেন। তারই পাইলট প্রকল্প হিসেবে নিকরা খাল পরিস্কারের কাজে উদ্যোগ নেয় দোহার পৌরসভা।

এ সময় উপস্থিত ছিলেন দোহার পৌরসভার নির্বাহী প্রকৌশলী এম এম মামুনুর রশীদ, দোহার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প ব্র্যাকের দোহার শাখার কর্মকর্তা মিলন চন্দ্র মোহন্ত, ব্র্যাকের সাভার শাখার কর্মকর্তা মোঃ সোমের আলী, সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা নুরুল ইসলাম বেপারীসহ দোহার পৌরসভা ও উপজেলার কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com