শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস

দোহারে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড

দোহারে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:: ঢাকার দোহার উপজেলার ইসলামপুর (কুমপাড়) খালের মধ্যে স্যালো ইঞ্জিন বসিয়ে মাটি কাটছে স্থানীয় এলাকাবাসীর এমন অভিযোগের ভিত্তিত্বে, গতকাল সোমবার (১৭ মার্চ) বেলা আনুমানিক ২টা ৩০মিনিটে ভ্রাম্যমান আদালতে ম্যজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাসফিক সিবগাত উল্লাহ সেখানে অভিযান চালিয়ে তাৎক্ষনিক মাটি কাটার দায়ে, মাটি ব্যবস্থপনা আইনে ৩ জনকে ৭ দিন করে কারাদন্ড ও জমির মালিককে অর্থদন্ড প্রদানের নির্দেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ইউসুফপুর গ্রামের আশরাফুল ইসলাম (২০), একই গ্রামের উজ্জল (৩২) ও মো.সোহেল মিয়া (২৪)। একই সাথে জমির মালিকানা দাবীদার আরাফাত খান (৫০)কে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড প্রদানের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমান আদালতের ম্যজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাসফিক সিবগাত উল্লাহ বলেন, খালের মাটি উত্তোলন বন্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে। এসময় তাহাকে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com