সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বাস্তা এলাকায় কিশোরকে নির্যাতন ও ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। সোমবার দুপুরে কার্তিকপুর এলাকায় পুলিশের এক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বড় বাস্তা এলাকার শেখ আকু কসাইয়ের ছেলে আলী ওরফে শেখ আকাশ (১৯) এবং চরকুশাই এলাকার আমির হোসেন এর ছেলে ইস্রাফিল (১৬)।
পুলিশ সূত্রে জানায়, বাস্তা এলাকায় বাড়ি থেকে তুলে নিয়ে আলী নামে এক কিশোরকে ফিল্মি কায়দায় মারধর করে কিশোর গ্যাং এর সদস্য টাইগার রাকিব গ্রুপ। এমন একটি ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের নজরে আসে। এঘটনার পর পুলিশ মাঠে নামে পরে সোমবার উপজেলার কার্তিকপুর থেকে দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ।
দোহার থানা ওসি আবু বক্কর সিদ্দিক জানান, আলী নামে এক কিশোরকে নির্যাতনের ঘটনায় আলীর মা বাদি হয়ে দোহার থানায় মামলা দায়ের করেন। পরে আকাশ ও ইস্রাফিলকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য গত ২ এপ্রিল গাড়ী চালিয়ে বাসায় ফিরছিলো আলী। এসময় তাকে রাবকব গ্রুপ ধরে নিয়ে বেধরক মারপিট করে সেটা সোস্যাল মিডিয়ায় প্রচার করে।