শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

শিরোনামঃ
দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি ধর্মমন্ত্রীর সংবিধান ‘সংশোধন’ না ‘সংস্কার’: সংসদ উত্তাল, কমিটিতে যাওয়া নিয়ে বিরোধী দলের অনড় অবস্থান আমিরাতে ২৭ মে ঈদুল আজহার সম্ভাবনা: টানা ৬ দিনের ছুটির আমেজ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের বিরুদ্ধে মামলার পাহাড়: বাদ যায়নি মৃত ঘোষিত জীবন্ত শিশুও! ডিপো থেকে অবৈধভাবে আনা জ্বালানি তেল জব্দ জনগণই প্রকৃত মালিক: ‘প্রজাতন্ত্রের সেবক’ হওয়া সাংবিধানিক ও নৈতিক দায়বদ্ধতা পটিয়ায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে নাচঘর উদ্বোধন ও মহাপ্রসাদ বিতরণ

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মেধাবী ছাত্রী তিশা’র সু-চিকিৎসার্থে মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মেধাবী ছাত্রী শাদ-ইকা-মেরাজুম তিশার সু-চিকিৎসার্থে কবি শেখ ফজলল করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী-শিক্ষক ও কর্মচারীরা মানববন্ধন করেছে।

বুধবার (২৪ এপ্রিল) বেলা ১২টায় কবি শেখ ফজলল করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে জেলার প্রানকেন্দ্র মিশনমোড় গোল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মেধাবী ছাত্রী তিশার বাবা ও কবি শেখ ফজলল করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ছোলায়মান আলী মন্ডল বলেন, তার জৈষ্ঠ কন্যা শাদ-ইকা-মেরাজুম তিশা কবি শেখ ফজলল করিম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০১২ সালে জেএসসি, ২০১৪ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও ২০১৬ সালে রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষাতেও জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তির্ন হয়। এরপর তিশা রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ম্যাথম্যাটিকস বিষয় নিয়ে অনার্সে ভর্তি হয়।

গত ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে তিশা হঠাৎ করে অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে তাকে রংপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরবর্তীতে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহন করা হয়। দীর্ঘদিন চিকিৎসা নেয়ার পর তিশার শারীরিক অবস্থার আশানুরুপ অন্নতি না হওয়ায় চিকিৎসকের পরামর্শক্রমে ২০১৮ সালের জানুয়ারী মাসে ভারতের তামিলনাড়ু সিএমসি হাসপাতালে ভর্তি করা হয়। ষেখানে তিশার সকল পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকগন জানান তিশার শরীরে এক প্রকার ব্লাড ক্যান্সার হয়েছে।

তিনি বলেন, সেখানকার চিকিৎসকগন বলেছেন তিশার আরোগ্য লাভের আশু করানো প্রয়োজন এবং আরো দীর্ঘদিন চিকিৎসা চালিয়ে যেতে হবে। আর এজন্য সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ ২৫ লক্ষ ভারতীয় রুপির একটি প্রাক্কলন হিসাব প্রদান করেছেন।

এর আগে তিনি স্থায়ী ও অস্থায়ী সম্পদ, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং শুভানুধ্যায়ীদের কাছ থেকে প্রায় ৩৫ লক্ষ টাকা নিয়ে মেয়ের চিকিৎসায় ব্যয় করেছেন। এমতাবস্থায় বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষক হিসেবে তার পক্ষে এতো বিপুর অংকের ব্যয়ভার নির্বাহ করা কষ্টকর এবং অসাধ্য। তাই তিনি দেশের মাটি ও মানুষের আশ্রয়স্থল ও ভরসা, বিপদ-আপদেও কান্ডারী, সফল উন্নয়র ও ডিজিটাল বাংলাদেশের রুপকার, মানবতার মা, মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট এই মানববন্ধনের মাধ্যমে তার মেয়ের জীবন বাচাঁতে এবং সু-চিকিৎসা অব্যাহত রাখার আবেদন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন তার মেয়ের জীবন বাচাঁতে তাকে আর্থিকভাবে সাহায্য প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন।

কবি শেখ ফজলল করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক খোকন বলেন, শাদ-ইকা-মেরাজুম তিশা আমাদের লালমনিরহাটের মেয়ে। সে আমাদের এই স্কুল থেকেই জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথের উত্তির্ণ হয়েছে। তিশার মতো মেধাবী ছাত্রী আজ মৃত্যুও সাথে পাঞ্জা লড়ছে। তাই তিনি তিশার চিকিৎসার সহযোগীতার জন্য জেলার আপামর সকল মানুষকে এগিয়ে আসার অনুরোধ জানান। মানববন্ধনে স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com