সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

দীর্ঘদিন কারাভোগের পর জামিন পেলেন লালমনিরহাট জেলা যুবদলের সভাপতি

লালমনিরহাট প্রতিনিধি॥
দীর্ঘদিন কারাভোগের পর অবশেষে জামিন পেলেন লালমনিরহাট জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন ও পৌর স্বেচ্চাসেবক দলের সাধারন সম্পাদক এসকে হারুন অর রশিদ কল্লোল। বোববার (১৮ মার্চ) দুপুরে লালমনিরহাট জেলা জজ আদালত থেকে দীর্ঘ ৩২ দিন কারা ভোগের পর তারা জামিন লাভ করেন।
যুবদলের সভাপতি আফজাল হোসেনের জামিনের সংবাদ ছড়িয়ে পড়লে ফুলের মালা নিয়ে লালমনিরহাট জেল গেটে বিএনপি ও যুবদল নেতাকর্মীদের ভির জমতে থাকে। সন্ধ্যার আগে আগেই সভাপতিসহ দুজনেই বেড়িয়ে আসেন। এসময় জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু তাদের ফুলের মালা পড়িয়ে বুকে জড়িয়ে নেন। এরপর একে একে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরাও তাদের ফুলের মালা পড়িয়ে দেন। এসময় নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগান দিতে থাকেন এবং তারা মিছিল নিয়ে বিএনপি জেলা কার্যালয়ে আসে। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৬ ডিসেম্বর আ’লীগ-বিএনপি’র মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনায় পুলিশ বিএনপি’র প্রায় ৪শতজন নেতা-কর্মীর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করে। এ মামলায় গত ১৪ফেব্রুয়ারী আদালতে জামিন নিতে গিয়ে লালমনিরহাট জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম ও জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেনসহ ৩ জনের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com