সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

তিস্তা নদীতে গোসল করতে নেমে মাদরাসা ছাত্র নিখোঁজ

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তিস্তা নদীতে গোসল করতে নেমে ইসমাইল হোসেন(১৩) নামে এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার(২১ জুন) দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়নের কালিকাপুর দ্বীপ চরে তিস্তা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ মাদরাসা ছাত্র ইসমাইল হোসেন ওই এলাকার মোবারক হোসেনের ছেলে। সে স্থানীয় হাফেজিয়া মাদরাসার ছাত্র।
কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার আব্দুর রহমান প্রধান জানান, দুপুরে তিন বন্ধুর সাথে বাড়ির পাশে তিস্তা নদীতে গোসল করতে নামে ইসমাইল হোসেন। এ সময় নদীর পানিতে ডুব দিলে নিখোঁজ হয় সে। পরে স্থানীয়রা অনেক চেষ্টা করেও তার সন্ধান মেলাতে পারেনি।
খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল প্রাথমিক ভাবে উদ্ধার কাজে অংশ নিয়ে কোন খোঁজ মেলাতে পারেনি। পরে রংপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দলকে আহবান করা হয়েছে। তারা পৌছলে পুনরায় উদ্ধার অভিযান চালানো হবে বলে জানান কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার আব্দুর রহমান প্রধান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com