রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:: তিস্তা নদীতে ভেসে আসা অজ্ঞাত এক নারীর(৩৫) মরদেহ উদ্ধার করেছে লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশ।
শনিবার(৭ জুলাই) সকালে উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্দ্ধন সলেডি স্প্যার বাঁধ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আদিতমারী থানার উপ-পরিদর্শক(এসআই) মঞ্জু আলম জানান, তিস্তা নদীর স্রোতে ভেসে আসা মরদেহটি সেলডি স্প্যার বাঁধে আটকে যায়। খবর পেয়ে উদ্ধারের চেষ্টা চালায় পুলিশ। কিন্তু প্রচন্ড স্রোতে কেউ ভিরতে পারেনি। অবশেষে ফায়ার সার্ভিসের ডুবরী দল এসে শনিবার সকালে মরদেহটি উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
তবে স্থানীয়রা কেউ ওই মরদেহের পরিচয় সনাক্ত করতে পারেনি। হাতে সিটি গোল্ডের চুরি ও শাড়ি পড়িহিতা এ মরদেহ দীর্ঘ সময় পানিতে থাকায় চেহারা বিকৃত হয়েছে। ফলে পরিচয় সনাক্ত করা কষ্টকর হয়ে পড়েছে।