বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি॥
লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে গোসল করতে নেমে বিথী বেগম নামে এক নববধুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ আগষ্ট) দুপুরের পর ওই উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের ঘুন্টিঘরবাজারের পশ্চিম পাশে পশ্চিম বিছনদই এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত বিথী বেগম ওই এলাকার মাসুদ রানার স্ত্রী বলে জানা গেছে। পরে স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে নববুধর মরদেহ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার মতিউর রহমানের পুত্র মাসুদ রানার সাথে ভুল্লারহাট এলাকার বিথী বেগমের ৭ মাস আগে বিয়ে হয়েছে। শুক্রবার দুপুরের পর ওই নববধু বাড়ির পাশে তিস্তা নদীতে গোসল করতে নামে। এ সময় প্রচন্ড পানির স্রোতে ডুবে যায় ওই নববধু। পরে স্থানীয়রা ছুটে এসে নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।
ডাউয়াবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান রেজাকুল ইসলাম কায়েদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।