শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি ধর্মমন্ত্রীর সংবিধান ‘সংশোধন’ না ‘সংস্কার’: সংসদ উত্তাল, কমিটিতে যাওয়া নিয়ে বিরোধী দলের অনড় অবস্থান আমিরাতে ২৭ মে ঈদুল আজহার সম্ভাবনা: টানা ৬ দিনের ছুটির আমেজ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের বিরুদ্ধে মামলার পাহাড়: বাদ যায়নি মৃত ঘোষিত জীবন্ত শিশুও! ডিপো থেকে অবৈধভাবে আনা জ্বালানি তেল জব্দ জনগণই প্রকৃত মালিক: ‘প্রজাতন্ত্রের সেবক’ হওয়া সাংবিধানিক ও নৈতিক দায়বদ্ধতা পটিয়ায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে নাচঘর উদ্বোধন ও মহাপ্রসাদ বিতরণ

তারেক রহমানের মেয়ে জাইমা ব্যারিস্টার হলেন

অনলাইন ডেস্ক::

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান বার-অ্যাট-ল অর্জন করেছেন। যুক্তরাজ্যের লিংকন্স-ইন থেকে তিনি এ ডিগ্রি অর্জন করেন।

এর আগে লন্ডনের কুইন ম্যারি ইউনিভার্সিটি থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র মেয়ে জাইমা। তার এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা।

তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের বড় বোন শাহিনা খান জামান বিন্দুর উদ্ধৃতি দিয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, জাইমা রহমান দেশবাসীসহ প্রবাসী বাংলাদেশিদের কাছে দোয়া চেয়েছেন, যাতে এই পেশায় থেকে মানুষের সেবায় সফল হতে পারেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘জাইমা রহমান বার-অ্যাট-ল অর্জন করেছেন। আমি ব্যক্তিগতভাবে তার এই কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য অভিনন্দন জানাচ্ছি এবং আশা রাখছি, তিনি কর্মক্ষেত্রে আরও সাফল্য অর্জন করবেন।’

উল্লেখ্য, ঢাকার বারিধারায় ইন্টারন্যাশনাল স্কুল অব ঢাকা (আইএসডি) স্কুলে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছেন জাইমা। এরপর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর বাবা-মায়ের সঙ্গে যুক্তরাজ্যে চলে যান তিনি। লন্ডনের ম্যারি মাউন্ট গার্লস স্কুল থেকে ‘ও’ লেভেল পাস করার পর লন্ডনের কুইন ম্যারি ইউনিভার্সিটিতে আইন বিভাগে ভর্তি হন জাইমা।

জাইমা রহমানের ব্যারিস্টার হওয়ার খবরে ফেসবুকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com