মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

তামিম-মোসাদ্দেক নৈপূন্যে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

ছবি : সংগৃহীত

স্পোর্টস রিপোর্টার:: তানজিদ তামিম, শান্ত ও মোসাদ্দেক হোসেনের ফিটিতে ভর করে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। ১৫ বছর পর দেশের মাটিতে অজিদের বিপক্ষে ওয়ানডে খেলতে নেমে প্রথমে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ২৮৪ রান করেছে মেহেদী হাসান মিরাজের দল।

যদিও শুরুতেই সাঝঘরে ফেরেন সাইফ, এরপর আস্তে আস্তে পার্টনারশীপ গড়ে তোলেন নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম। তবে দুজনেই ফিফটির পর আর উইকেটে থাকতে পারেননি। ৩৬ রানে দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে প্রায় ৪ বছর পর দলে ফিরেই মোসাদ্দেক হোসেন সৈকতের ক্যারিয়ার সেরা ইনিংসে অস্ট্রেলিয়াকে লড়াকু লক্ষ্য দিয়েছে টাইগাররা।

মঙ্গলবার (৯ জুন) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ২৮৪ রান করে বাংলাদেশ। সর্বোচ্চ ৮৬ রান করেন মোসাদ্দেক। এছাড়া শান্ত করেন ৬৭ রান আর তামিমের ব্যাট থেকে আসে ৫৪ রান। তাসকিন শেষ দিকে খেলেন ১৬ বলে ২০ রানের কার্যকরী ইনিংস। তবে আজও ব্যর্থ হয়েছেন মিরাজ। এদিন ১২ বলে ৩ রান করে আউট হন বাংলাদেশের অধিনায়ক।

তবে মিডল অর্ডারের ব্যর্থতার দিনে একাই লড়াই করেছেন মোসাদ্দেক। ক্যারিয়ারের চতুর্থ ফিফটির দিনে খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংসও। নির্ধারিত ওভার শেষ হওয়ার আগে ৭০ বলে ৮৬ রান করে অপরাজিত থাকেন এই ব্যাটার।

মোসাদ্দেকের সঙ্গে দারুণ সঙ্গ দিয়েছেন লোয়ার অর্ডারে নামা তাসকিন আহমেদ। শেষ বলে আউট হওয়ার আগে ১৬ বলে ২০ রান রান করেছেন তিনি।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন নাথান এলিস। এছাড়া ম্যাট রেনশো ও লিয়াম স্কট ২ এবং ব্রাটলেট একটি উইকেট শিকার করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com