রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

তদন্ত, তদারকি ও এ্যাক্রিডিটেশন কোর্সে কুড়িগ্রামের তিন পুলিশ পরিদর্শকের সাফল্য

কুড়িগ্রাম প্রতিনিধি::

লালমনিরহাটে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে ২দিন ব্যাপী তদন্ত, তদারকি ও এ্যাক্রিডিটেশন কোর্সে ১ম, ২য় ও তয় স্থান অর্জন করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশের তিন পুলিশ পরিদর্শক।

সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে তদন্ত তদারকি ও এ্যাক্রিডিটেশন কোর্সের ১ম, ২য় ও তয় স্থান অর্জনকারী তিন পুলিশ পরিদর্শককে সনদ ও সম্মামনা ক্রেস্ট প্রদান করেন লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা।

শীর্ষস্থান অর্জনকারী তিন পুলিশ পরিদর্শক হলেন- কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ শাখার পুলিশ পরিদর্শক গোলাম মুর্তজা, ভুরুঙ্গামারী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) জাহেদুল ইসলাম, উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রুহুল আমিন।

কুড়িগ্রাম জেলা পুলিশের শীর্ষস্থান অর্জনকারী তিন পুলিশ পরিদর্শককে অভিনন্দন জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com