শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা জানান শরীয়তপুর পুলিশ সুপার

ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা জানান শরীয়তপুর পুলিশ সুপার

মো: নাসির খান, শরীয়তপুর প্রতিনিধি:: বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ (অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফিন্যান্স) এর শরীয়তপুর আগমন উপলক্ষ্যে তাকে ফুলেল শুভেচ্ছা জানান শরীয়তপুর পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম সেবা।

এসময় জেলা পুলিশের একটি চৌকস দল অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ (অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফিন্যান্স)কে গার্ড অব অনার প্রদান করেন। পরে জেলার পুলিশ সুপার, সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

গার্ড অব অনার শেষে দুপুরে তিনি গোসাইরহাট সার্কেল অফিসের উদ্দেশ্যে রওনা দেন এবং গোসাইরহাট সার্কেল অফিস দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন।

গোসাইরহাট সার্কেল অফিস পরিদর্শনকালে অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ (অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফিন্যান্স) বিভিন্ন দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com