শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন নির্বাচনে মধুখালীর সন্তান বিপুল ভোটে জয়ী

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন ২০২১-২০২২ এর নির্বাচনে মধুখালীর সন্তান দক্ষ সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্ট্রার শেখ আনোয়ারুল ইসলাম (জামিল) প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

তার পিতার নাম শেখ সিরাজুল ইসলাম, তিনি মধুখালী পৌরসভার পূর্ব গাড়াখোলার বাসিন্দা। জামিল ছাত্র জীবন থেকে বিভিন্ন জাতীয় পত্রিকাসহ অনলাইন পত্রিকায় সাংবাদিকতা করছেন ও বিভিন্ন ফিচার লিখেছেন। তিনি মধুখালী প্রেসক্লাবের সদস্য। আগামী দিনে তিনি শ্রম মেধা দিয়ে দেশের সেবা করতে চান। এজন্য তিনি সবার দোয়া প্রার্থী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com