সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

ঢাকাস্থ শিবচর উপজেলা সমিতির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি
জমকালো আয়োজনে ঢাকাস্থ শিবচর উপজেলা সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংগঠনের আওয়ামীলীগ সংসদীয় দলের সাধারন সম্পাদক ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি নূর-ই আলম চৌধুরী এমপি উপস্থিত ছিলেন।
জানা যায়, শুক্রবার বিকেলে ঢাকার তোপখানা রোড়ে অবস্থিত বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন অডিটরিয়ামে ঢাকাস্থ শিবচর উপজেলা সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিবচর উপজেলা সমিতির উপদেষ্টা আওয়ামীলীগ সংসদীয় দলের সাধারন সম্পাদক ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি নূর-ই আলম চৌধুরী এমপি উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মুনির চৌধুরী। অনুষ্ঠানে সমিতির নব নির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরন করেন অতিথিরা। অভিষেক অনুষ্ঠান শেষে ক্লোজআপ ওয়ান তারকা শারমিন, দিপু, চ্যানেল আই সেরাকন্ঠ তারকা ¯েœহাসহ একঝাক দেশ বরেন্য শিল্পিদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় নৌ পরিবহন মন্ত্রনালয়ের সচিব ভোলানাথ দে, বিগ্রেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান, মতিঝিল জোনের ডিসি আনোয়ার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৪ মার্চ বিকেলে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বারস ক্লাবে অনুষ্ঠিত ঢাকাস্থ শিবচর উপজেলা সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে আবদুস সামাদ মিয়াকে সভাপতি ও এসএম লোকমান হোসেনকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com