বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি॥
ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু মহামারী আকারে ধারন করেছে। ডেঙ্গু প্রতিরোধে সরকার সম্পুর্নরুপে ব্যর্থ হয়ে প্রতিদিন ডাক্তারসহ মানুষ মরছে আর তারা বলছেন এটি গুজব নাকি বিএনপি’র যড়ষন্ত্র। তিস্তা নদীর ন্যায্য হিস্যা থেকে বাংলাদেশকে বঞ্চিত করা হয়েছে। উজানের পাহাড়ি ঢলের পানি ভারত ছেড়ে দিলে আমাদের নিম্নাঞ্চল প্লাবিত হয় আর খরার সময় উজানে বাঁধ দিয়ে সেই পানি আটকে দেয়া হয়।
শনিবার (২৭ জুলাই) দুপুরে লালমনিরহাটের পাটিকাপাড়া ইউনিয়নের পারুলিয়ায় বন্যা কবলিত পরিবারের মাঝে ত্রান বিতরণ শেষে সাংবাদিকদের একথা বলেন।
তিনি আরো বলেন, বন্যার্ত এলাকা গুলোতে ত্রাণ সংকট দেখা দিলেও সরকারের মন্ত্রী ও এমপিদের দেখা নেই। তারা ক্ষতিগ্রস্থদের পাশে না দাঁড়িয়ে লুটপাটে ব্যস্ত। সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের হামলা, মামলা আর নির্যাতনে বিএনপি আজ প্রায় নিঃস্ব হয়ে গেছে। সরকার পরিকল্পিত ভাবে বিরোধী মতের নেতা-কর্মীদের দমনে জুলুম-নির্যাতন চালাচ্ছে। তারপরও বিএনপি মানুষের জন্য রাজনীতি করে যাচ্ছে। ছেলে ধরা প্রসঙ্গে বিএনপি’র মহা সচিব বলেন, দেশের আইনের শাসন নেই বলে মানুষকে গণপিটুনী দিয়ে হত্যা করা হচ্ছে। যে দেশে সন্তানের সামনে মাকে গণপিটুনী দিয়ে হত্যা করা হয় সেই দেশে আইনের শাসন আছে বলে আমার মনে হয় না।
এ সময় হাতীবান্ধা উপজেলার বন্যার্ত এক হাজার পরিবারের মাঝে ৮ কেজি চাল, হাফ কেজি চিনি, আলু ৫ কেজি, চিড়া এক কেজি, তেল এক কেজি, বিস্কুট ৩ প্যাকেট, খাবার স্যালাইন ৩ প্যাকেট ডাল এক কেজি ও লবন এক কেজির একটি প্যাকেট দেয়া হয়। এরপর দুপুর ২টায় আদিতমারী উপজেলার মহিষখোচা গ্রামের ৬ শতাধিক বন্যার্ত মানুষের মাঝে একই ত্রান সমাগ্রী বিতরন করেন।
হাতীবান্ধা উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু, যুগ্ন সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাব্বি দুলু, কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, জেলা বিএনপি’র সম্পাদক হাফিজার রহমান বাবলা।